Indian Revised Version (IRV) Bengali - 2019
গীতসংহিতা 150
তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর।
ঈশ্বরের পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর;
তাঁর পরাক্রমী স্বর্গে তাঁর প্রশংসা কর।
তাঁর পরাক্রমী কাজের জন্য তাঁর প্রশংসা কর;
প্রশংসা কর তাঁর তুলনাহীন উদারতার জন্য।
তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে;
বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।
তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে
এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর
তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।
তাঁর প্রশংসা কর উচ্চ করতালে;
উচ্চধ্বনি করতাল সহকারে তাঁর প্রশংসা কর।
শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুুর প্রশংসা করুক।
সদাপ্রভুুর প্রশংসা কর।
Indian Revised Version (IRV) Bengali - 2019. Copyright © Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.