Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 134
একটি আরোহণ সংগীত।
হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো,
তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো।
প্রার্থনায় তোমার দু-হাত পবিত্রস্থানের দিকে তুলে ধরো
এবং সদাপ্রভুর ধন্যবাদ করো।
সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন,
জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.