Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 133
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
যখন ঈশ্বরের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে বসবাস করে
তা কত উত্তম ও মনোহর হয়!
তা মূল্যবান সেই তেলের মতো যা মাথায় ঢেলে দেওয়া হয়,
যা দাড়িতে গড়িয়ে পরে,
যা হারোণের দাড়িতে গড়িয়ে পরে,
যা তাঁর পোশাকের গলাবন্ধে গড়িয়ে পরে।
মনে হয় এ যেন হর্মোণ পাহাড়ের শিশির যা
সিয়োন পর্বতে ঝরে পড়ছে।
কারণ সেখানে সদাপ্রভু তাঁর আশীর্বাদ দিলেন,
এমনকি অনন্তকালের জন্য জীবন দিলেন।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.