Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 123
একটি আরোহণ সংগীত।
আমি তোমার দিকে চোখ তুলে দেখি,
তোমার দিকেই দেখি, যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।
যেমন কর্তার হাতের দিকে দাসের দৃষ্টি থাকে,
যেমন কর্ত্রীর হাতের দিকে দাসীর দৃষ্টি থাকে,
তেমনই আমাদের দৃষ্টি আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে থাকে,
যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন।
আমাদের প্রতি দয়া করো, হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া করো,
কেননা আমরা অবজ্ঞায় পূর্ণ হয়েছি।
দাম্ভিকের বিদ্রুপ
ও অহংকারীর অবজ্ঞা
আমরা শেষ পর্যন্ত সহ্য করেছি।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.