Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 122
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বলল,
“চলো, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”
এখন, হে জেরুশালেম নগরী,
তোমার প্রবেশদ্বারের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি।
জেরুশালেম সেই নগরীর মতো নির্মিত
যা সংগঠিতরূপে তৈরি হয়েছে।
ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীগুলি—
সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে,
ইস্রায়েলের বিধিনিয়ম অনুযায়ী
তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।
এই স্থানেই স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন,
এখানেই দাউদ কুলের সব সিংহাসন স্থাপিত।
তোমরা জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা করো,
“যারা তোমাকে ভালোবাসে, তারা সুরক্ষিত থাকুক।
তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক,
আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক।”
আমার পরিবার ও বন্ধুদের জন্য,
আমি বলব “তোমার মধ্যে শান্তি বিরাজ করুক।”
সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে
হে জেরুশালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.