Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 150
সদাপ্রভুর প্রশংসা করো।
ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো;
বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;
তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,
বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,
তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,
করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।
সদাপ্রভুর প্রশংসা করো।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.