Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 111

সদাপ্রভুর প্রশংসা করো।

ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতে

সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।

সদাপ্রভুর কাজগুলি মহান;

যারা সেসবে আমোদ করে তারা সেগুলি বিবেচনা করে।

তাঁর কাজকর্ম কত গৌরবান্বিত ও মহিমাময়,

আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী।

তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করেছেন;

সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।

যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আহার দেন;

তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণে রাখেন।

অন্যান্য জাতিদের দেশ তাদের দান করে

তিনি তাঁর কর্মের পরাক্রম তাঁর প্রজাদের কাছে প্রকাশ করেছেন।

তাঁর হাতের কাজগুলি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ;

তাঁর সব অনুশাসন নির্ভরযোগ্য।

সেগুলি চিরকালের জন্য প্রতিষ্ঠিত,

যা বিশ্বস্ততায় ও ন্যায়পরায়ণতায় রচিত হয়েছে।

তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন;

তিনি চিরতরে নিজের নিয়ম স্থির করেছেন,

তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।

সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;

যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে।

তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.