Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 100

ধন্যবাদের সংগীত।

সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;

আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।

তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।

তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;

আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।

ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে

এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;

তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।

কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী;

তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.