ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
গীতসংহিতা 137
বাবিলীয় নদীর ধারে আমরা বসতাম এবং কাঁদতাম,
তখন আমরা সিয়োন সম্বন্ধে চিন্তা করতাম।
সেখানে ঝাউ গাছের ওপরে আমাদের বীণা টাঙিয়ে রাখতাম।
সেখানে আমাদের বন্দিকারীরা আমাদের কাছে গান শুনতে চাইত
এবং আমাদের উপদ্রবকারীরা আমাদের আওয়াজ শুনতে চাইত,
বলত, “আমাদের কাছে সিয়োনের একটা গান গাও।”
আমরা কেমন করে বিজাতীয় দেশে সদাপ্রভুুর গান করব?
যিরুশালেম, যদি আমি তোমাকে মনে করতে অস্বীকার করি,
আমার ডান হাত কৌশল ভুলে যাক।
আমার জিভ তালুতে আটকে থাক,
যদি আমি তোমার সম্বন্ধে চিন্তা না করি,
যদি আমি পরম আনন্দ থেকে যিরুশালেমকে বেশী ভাল না বাসি।
মনে কর, সদাপ্রভুু,
ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরুশালেমের দিন;
তারা বলেছিল, “এটা বিচ্ছিন্ন কর,
আমি পুনরায় যেন গীত না গাইতে পারি।”
বাবিলের মেয়ে,
তাড়াতাড়ি তুমি ধ্বংস হবে, ধন্য সে হবে,
যে তোমাকে সেরকম প্রতিফল দেবে,
যেমন তুমি আমাদের ওপরে করেছ।
ধন্য সে হবে, যে তোমার শিশুদেরকে ধরে,
আর পাথরের ওপরে আছাড় মারে।
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.