Skip to content
BibleKenya

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

গীতসংহিতা 136

সদাপ্রভুুকে ধন্যবাদ দাও;

কারণ তিনি মঙ্গলময়;

কারণ তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

ঈশ্বরের ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

ধন্যবাদ দাও প্রভুদের প্রভুকে,

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

যিনি একা মহৎ আশ্চর্য্য কাজ করেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

যিনি প্রজ্ঞার দ্বারা আকাশমণ্ডল সৃষ্টি করেছেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করেছেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

যিনি বৃহৎ জ্যোতি সৃষ্টি করেছেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

যিনি দিনের কর্ত্তৃত্ব করার জন্য সূর্য্য সৃষ্টি করেছেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

রাতে কর্ত্তৃত্ব করার জন্য চাঁদ

ও তারার মালা সৃষ্টি করেছেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

তাঁর স্তব কর,

যিনি প্রথম জাতকের সম্বন্ধে মিশরকে আঘত করলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

এবং তাদের মধ্য থেকে ইস্রেয়েলকে বের করে আনলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

শক্তিশালী হাত

এবং ওঠানো বাহু দ্বারাই আনলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

তাঁর স্তব কর,

যিনি লোহিত সাগরকে দুভাগ করলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

এবং তাঁর মধ্য দিয়ে ইস্রায়েল কে পার করলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

কিন্তু ফরৌণ এবং তাঁর বাহিনীকে

লোহিত সাগরে ছুঁড়ে দিলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

তাঁর স্তব কর, যিনি নিজের লোকেদেরকে

প্রান্তরের মধ্য দিয়ে গমন করালেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী,

যিনি মহান রাজাদের হত্যা করলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

বিখ্যাত রাজাদের হত্যা করলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

ইমোরীয়দের রাজা সীহোনকে,

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

ও বাশনের রাজা ওগকে বধ করলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

এবং তাদের দেশ অধিকারের জন্য দিলেন,

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

তাঁর দাস ইস্রায়েল কে অধিকারের জন্য দিলেন,

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

তিনি আমাদের হীনাবস্থায় আমাদেরকে মনে করলেন,

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

যিনি শত্রুর ওপর আমাদের বিজয় দিলেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

তিনি সব জীবন্ত প্রাণীকে খাবার দেন;

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দাও,

তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.