ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
গীতসংহিতা 123
আরোহণের গীত।
তোমার দিকে আমি চোখ তুলি,
তুমি স্বর্গের সিংহাসনে অধিষ্টিত ছিলে।
দেখ, মনিবের হাতের ওপর যেমন দাসদের চোখ,
মনিবের স্ত্রীর হাতের ওপর তেমন দাসীর চোখ,
তাই আমাদের চোখ ঈশ্বর সদাপ্রভুুর ওপর
যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন।
আমাদেরকে কৃপা কর, সদাপ্রভুু,
আমাদের প্রতি কৃপা কর,
কারণ আমরা অপমানে পূর্ণ।
আমরা দাম্ভিকদের অবজ্ঞার উপহাসে
এবং অহঙ্কারীদের অপমানে পূর্ণ।
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.