ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
গীতসংহিতা 122
দায়ূদের, আরোহণ গীত।
আমি আনন্দিত হলাম পেলাম যখন তারা1 আমাকে বলে,
চল আমরা সদাপ্রভুুর গৃহে যাই।
আমারদের পা তোমার দরজার
ভেতরে দাঁড়িয়ে, যিরুশালেম।
যিরুশালেম একটা শহরের মত তৈরী হয়েছিল
যা একত্র সংযুক্ত শহরের মত।
জাতিরা সেই জায়গায় গেল,
সদাপ্রভুুর বংশ, ইস্রায়েলের যেমন
বিধি সদাপ্রভুুর ধন্যবাদ দিতে গেল।
সেখানে নেতারা সিংহাসনে বসল
দায়ূদ কুলের বিচারের জন্য।
প্রার্থনা কর যিরুশালেমের শান্তির জন্য,
যারা তোমাকে প্রেম করে তাদের উন্নতির জন্য।
তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক,
তোমার অট্টালিকার মধ্যে উন্নতি হোক।
আমার ভাইদের
এবং সঙ্গীদের জন্য আমি এখন বলবো,
“তোমার মধ্যে শান্তি হোক।”
আমাদের ঈশ্বর সদাপ্রভুুর গৃহে
আমি তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করব।
Source notes (1)
- Footnote আমার বন্ধুরা
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.