Indian Revised Version (IRV) Bengali - 2019
গীতসংহিতা 148
তোমার সদাপ্রভুুর প্রশংসা কর,
প্রশংসা কর সদাপ্রভুুর স্বর্গ থেকে;
প্রশংসা কর উর্ধ থেকে।
তাঁর প্রশংসা কর, তাঁর সব দূতেরা,
তাঁর প্রশংসা কর, তাঁর সব বাহিনী।
তাঁর প্রশংসা কর, সূর্য্য
এবং চন্দ্র, তাঁর প্রশংসা কর,
উজ্জ্বল তারারা।
তাঁর প্রশংসা কর, উচ্চতম স্বর্গ
এবং আকাশমণ্ডলের ওপরের জলসমূহ।
তারা সদাপ্রভুুর নামের প্রশংসা করুক,
কারণ তিনি আজ্ঞা করলেন
এবং তারা সৃষ্ট হল;
তিনি অনন্তকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন,
তিনি এক বিধি দিয়েছেন যা পরিবর্তন হবে না।
সদাপ্রভুুর প্রশংসা কর পৃথিবী থেকে,
তোমরা সামুদ্রিক প্রাণীরা
এবং সব গভীর মহাসমুদ্র,
আগুন এবং শিলা, তুষার
এবং মেঘ, ঝোড়ো বাতাস তাঁর বাক্য পূর্ণ করে,
পর্বতেরা এবং সব উপপর্বত,
ফলের গাছ এবং সব এরস গাছ,
বন্য পশু এবং সব পালিত পশু,
প্রাণী যা বুকে হাঁটে এবং সব পাখিরা,
পৃথিবীর রাজারা এবং সব জাতি,
নেতারা এবং পৃথিবীর সব বিচারকর্ত্তা;
যুবকরা এবং যুবতীরা উভয়ই;
বৃদ্ধরা এবং শিশুরা।
সবাই সদাপ্রভুুর নামের প্রশংসা করুক,
কারণ কেবল তাঁরই নাম উন্নত
এবং তাঁর মহিমা বিস্তারিত পৃথিবীর
এবং স্বর্গের ওপরে।
তিনি তাঁর লোকেদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করেছেন,
কারণ তা প্রশংসা ভূমি,
তাঁর সব বিশ্বাসীদের জন্য,
ইস্রায়েলের সন্তানদের জন্য,
তাঁর কাছের লোকদের জন্য। সদাপ্রভুুর প্রশংসা কর।
Indian Revised Version (IRV) Bengali - 2019. Copyright © Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.