Indian Revised Version (IRV) Bengali - 2019
গীতসংহিতা 133
আরোহন-গীত। দায়ূদের।
দেখ, এটি কত ভালো
এবং কত মনোরম যে ভাইরা একসঙ্গে একতায় বাস করে।
এটা মাথার ওপরে দামী তেলের মতো যা দাড়িতে গড়িয়ে পড়ে,
হারোণের দাড়িতে গড়িয়ে পড়ল,
তার পোশাকে গড়িয়ে পড়ল।
এটা হর্ম্মনের শিশিরের মতো,
যা ঝরে পড়ল সিয়োন পর্বতের ওপরে
কারণ সেখানে সদাপ্রভুু এক স্থিরীকৃত আশীর্বাদ করলেন,
অনন্তকালের জীবন।
Indian Revised Version (IRV) Bengali - 2019. Copyright © Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.