Indian Revised Version (IRV) Bengali - 2019
গীতসংহিতা 125
আরোহণ গীত।
যারা সদাপ্রভুুতে নির্ভর করে,
তারা সিয়োন পর্বতের মত, অটল, চিরস্থায়ী।
যেমন যিরুশালেমের চারদিকে পর্বত আছে,
সেরকম সদাপ্রভুু তাঁর লোকেদের চারদিকে আছেন,
এখন এবং অনন্তকাল।
কারণ দেশে দুষ্টলোকের রাজদণ্ড
ধার্ম্মিকদের শাসন করতে পারবে না।
নতুবা ধার্মিকরা যা অন্যায় তা করতে পারে।
মঙ্গল কর সদাপ্রভুু। যারা ভালো,
তাদের মঙ্গল কর।
কিন্তু যারা নিজেরা বাঁকাপথে ফিরে,
সদাপ্রভুু তাদেরকে নিয়ে যাবেন অধর্মাচারীদের সঙ্গে।
ইস্রায়েলের ওপরে শান্তি নেমে আসুক।
Indian Revised Version (IRV) Bengali - 2019. Copyright © Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.