Skip to content
BibleKenya

Indian Revised Version (IRV) Bengali - 2019

গীতসংহিতা 121

আরোহনের গীত।

আমি পর্বতদের দিকে চোখ তুলবো।

কোথা থেকে আমার সাহায্য আসবে?

আমার সাহায্য সদাপ্রভুুর থেকে আসবে,

যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন।

তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না;

যিনি তোমায় রক্ষা করবেন তিনি ঘুমিয়ে পড়বেন না।

দেখ, ইস্রায়েলের পালক,

কখনো ঢুলে পড়েন না, ঘুমান না।

সদাপ্রভুুই তোমার পালক;

সদাপ্রভুু তোমার ছায়া, তোমার ডান হাত।

সূর্য্য তোমাকে দিনের ক্ষতি করবে না,

রাতে চাঁদও না।

সদাপ্রভুু তোমাকে সব মন্দ থেকে রক্ষা করবেন,

তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।

সদাপ্রভুু রক্ষা করবেন তোমাকে তোমার

সব কাজেতে এখন থেকে চিরকাল পর্যন্ত।

Indian Revised Version (IRV) Bengali - 2019. Copyright © Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.