Indian Revised Version (IRV) Bengali - 2019
ইয়োব 25
বিলদদ।
তখন শূহীয় বিলদদ উত্তর করলেন এবং বললেন,
“কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর;
তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।
তাঁর সৈন্য সংখ্যার কোন শেষ আছে?
কার ওপর তাঁর আলো ওঠে না?
তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে?
যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে,
কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?
দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে;
তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।
কত কম মানুষ, যারা কীটের মত একটি মানুষ,
যে একটি কৃমির মত!”
Indian Revised Version (IRV) Bengali - 2019. Copyright © Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.