Skip to content
BibleKenya

Biblica® Open Bengali Contemporary Version 2019

গীত 93

সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত;

সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত;

সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।

তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান;

তুমি স্বয়ং অনন্তকাল থেকে।

হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে,

সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে;

সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।

মহাজলধির গর্জন থেকেও,

সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও

উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।

হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়;

অনন্তকাল ধরে

পবিত্রতাই তোমার গৃহের শোভা।

Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.