Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 61
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের গীত।
হে ঈশ্বর, আমার কান্না শোনো;
আমার প্রার্থনায় কর্ণপাত করো।
পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,
আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়;
আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।
কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,
বিপক্ষের বিরুদ্ধে তুমি আমার সুদৃঢ় দুর্গ।
আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি
এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।
হে ঈশ্বর, তুমি আমার প্রতিটি শপথ শুনেছ;
যারা তোমার নাম ভয় করে তাদের উত্তরাধিকার তুমি আমাকে দিয়েছ।
রাজার জীবনের দিনগুলি,
বহু প্রজন্ম ধরে তাঁর আয়ু বৃদ্ধি করো।
তিনি চিরকাল ঈশ্বরের সামনে সিংহাসনে অধিষ্ঠিত থাকুন;
তোমার দয়া ও বিশ্বস্ততা তাঁকে সুরক্ষিত রাখুক।
তখন আমি চিরকাল তোমার নামের স্তুতিগান গাইব
এবং দিনের পর দিন আমার শপথ পালন করব।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.