Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 6
সংগীত পরিচালকের জন্য। আট-তারের যন্ত্র সহযোগে। শমীনীৎ অনুসারে। দাউদের গীত।
হে সদাপ্রভু, রাগে আমায় তিরস্কার কোরো না
তোমার ক্রোধে আমায় শাসন কোরো না।
আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল;
আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।
আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ,
কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল?
হে সদাপ্রভু, আমার দিকে দেখো, ও আমায় রক্ষা করো;
তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো।
মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না।
পাতাল থেকে কে তোমার প্রশংসা করে?
আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি।
সারারাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি
এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি।
গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়;
আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়।
তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও,
কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।
সদাপ্রভু আমার বিনতি শুনেছেন;
সদাপ্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন।
আমার সব শত্রু লজ্জিত ও বিহ্বল হবে;
তারা পিছু ফিরবে এবং হঠাৎ লজ্জিত হবে।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.