Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 54
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের মস্কীল। যখন সীফীয়েরা শৌলের কাছে এসে বলেছিল, “দাউদ কি আমাদের মাঝেই লুকিয়ে নেই?”
হে ঈশ্বর, তোমার নামে আমাকে রক্ষা করো;
তোমার পরাক্রমে আমাকে নির্দোষ ঘোষণা করো।
হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো;
আমার মুখের কথায় কর্ণপাত করো।
দাম্ভিক প্রতিপক্ষরা আমাকে আক্রমণ করে;
নিষ্ঠুর লোকেরা, যারা ঈশ্বরকে মানে না
আমাকে হত্যা করতে চায়।
কিন্তু ঈশ্বর আমার সহায়;
সদাপ্রভুই আমাকে বাঁচিয়ে রাখেন।
যারা আমাকে অপবাদ দেয়, অমঙ্গল তাদের উপর ফিরে আসুক,
তোমার বিশ্বস্ততায় তাদের ধ্বংস করো।
আমি তোমার প্রতি স্বেচ্ছাদত্ত নৈবেদ্য নিবেদন করব,
হে সদাপ্রভু, আমি তোমার নামের প্রশংসা করব কারণ তা মঙ্গলময়।
আমার সব সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ,
এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.