Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 15
দাউদের গীত।
হে সদাপ্রভু, কে তোমার পবিত্র তাঁবুতে বসবাস করবে?
তোমার পুণ্য পর্বতে কে বসবাস করবে?
সেই করবে যে আচরণে নির্দোষ,
যে নিয়মিত সঠিক কাজ করে,
যে অন্তর থেকে সত্য কথা বলে;
যার জিভ কোনও অপবাদ করে না,
প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করে না,
এবং অপরের কোনও নিন্দা করে না;
যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে
কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,
লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে,
এবং তার মন পরিবর্তন করে না;
যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয়;
যে নির্দোষের বিরুদ্ধে ঘুস নেয় না।
যে এসব করে
সে কখনোই বিচলিত হবে না।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.