Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 127
একটি আরোহণ সংগীত। শলোমনের গীত।
যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,
তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে।
যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,
তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।
বৃথাই তোমরা খুব সকালে ওঠো
আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো,
অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো—
কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।
সন্তানসন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার,
তাঁর দেওয়া পুরস্কার।
যেমন বীরযোদ্ধার হাতে তির
তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।
ধন্য সেই ব্যক্তি
যার তূণ সেইরকম তিরে পূর্ণ,
তারা লজ্জিত হবে না
যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.