Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 125
একটি আরোহণ সংগীত।
যারা সদাপ্রভুর উপর আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মতো হয়,
তারা পরাজিত হয় না অথচ চিরস্থায়ী হয়।
পর্বতমালা যেমন জেরুশালেমকে ঘিরে আছে,
সদাপ্রভু তেমনই তাঁর প্রজাদের চারিদিকে আছেন
এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
দুষ্টরা ধার্মিকদের দেশে
রাজত্ব করবে না,
কারণ তাহলে ধার্মিকেরা হয়তো
মন্দ কাজ করার জন্য প্রলোভিত হতে পারে।
হে সদাপ্রভু, যারা ভালো কাজ করে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ,
তুমি তাদের মঙ্গল করো।
কিন্তু যারা ভুল পথে পা বাড়ায়
সদাপ্রভু তাদের অনিষ্টকারীদের সাথে দূর করে দেবেন।
ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.