Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 120
একটি আরোহণ সংগীত।
আমি সংকটকালে সদাপ্রভুকে ডাকলাম,
আর তিনি আমার ডাকে সাড়া দিলেন।
হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ,
ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে
আমাকে রক্ষা করো।
ধাপ্পাবাজ মুখ,
ঈশ্বর তোমার প্রতি কী করবেন?
তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন?
যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে,
আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে।
হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বসবাস করছি,
কেদরের তাঁবুর মধ্যে আমি বসবাস করছি।
যারা শান্তি ঘৃণা করে,
তাদের মাঝে আমি বহুকাল বসবাস করেছি।
আমি শান্তির পক্ষে;
কিন্তু আমি যখন কথা বলি, ওরা তখন যুদ্ধ চায়।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.