Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 12
প্রধান সংগীত পরিচালকের জন্য। শমীনীৎ অনুসারে। দাউদের গীত।
হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়;
যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।
সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে;
তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে
কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।
সদাপ্রভু সব তোষামোদকারীর মুখ নীরব করেন
এবং সব অহংকারী জিভ—
যারা বলে,
“আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে;
আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”
“দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে,
সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন।
“অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”
ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রুপোর মতো,
সাতবার শোধিত সোনার মতো,
সদাপ্রভুর বাক্যসকল নিখুঁত।
হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে
এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,
যদিও দুষ্টরা অবাধে ঘুরে বেড়ায়
এবং মানবজাতির মধ্যে অধর্মের প্রশংসা করা হয়।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.