Biblica® Open Bengali Contemporary Version 2019
গীত 113
সদাপ্রভুর প্রশংসা করো।
তোমরা যারা তাঁর ভক্তদাস,
সদাপ্রভুর প্রশংসা করো;
এখন ও অনন্তকাল,
সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত
সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে,
এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত,
তাঁর সঙ্গে কার তুলনা হয়!
তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে
অবনত হয়ে দৃষ্টিপাত করেন।
তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন,
আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;
তিনি তাদের অধিপতিদের সঙ্গে,
এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।
তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন,
তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন।
সদাপ্রভুর প্রশংসা হোক।
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.