Biblica® Open Bengali Contemporary Version 2019
ইয়োব 25
বিল্দদ
পরে শূহীয় বিল্দদ উত্তর দিলেন:
“আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;
স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।
তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়?
এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?
ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে?
স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয়
ও তারাগুলিও বিশুদ্ধ নয়,
তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র—
সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”
Biblica® Open Bengali Contemporary Version 2019. Copyright © Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. Source: Open.Bible. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-11-09.