Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 8
সংগীত পরিচালকের উদ্দেশ্যে। স্বর, গিত্তীৎ। দাউদের গীত।
হে সদাপ্রভু, আমার প্রভু,
সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!
তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে
তোমার মহিমা স্থাপন করেছ!
তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে,
তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে,
তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।
যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,
তোমার হাতের কাজ,
চাঁদ ও তারার দিকে দেখি
যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,
মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?
মানুষ কি যে, তার তুমি যত্ন করো?
তুমি তাদের1 স্বর্গদূতদের2 চেয়ে সামান্য ছোটো করেছ
এবং তাদের3 গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।
তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;
এসব কিছু তাদের4 পায়ের নিচে রেখেছ:
সব মেষপাল ও গোপাল,
ও যত বন্যপশু;
আকাশের যত পাখি,
সমুদ্রের যত মাছ,
যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।
হে সদাপ্রভু, আমাদের প্রভু,
সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!
Source notes (4)
- Footnote অথবা তাকে
- Footnote অথবা ঈশ্বরের চেয়ে
- Footnote অথবা তাকে
- Footnote অথবা তাকে কর্তৃত্ব দিয়েছ; তার
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.