Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 67

সংগীত পরিচালকের জন্য। তারযুক্ত যন্ত্র সহযোগে একটি গীত। একটি সংগীত।

ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন

তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—

যেন তোমার পথসকল জগতে

আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়।

হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক;

সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।

সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক,

কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ

এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।

হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক,

সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।

তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে;

এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন।

হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন,

তাতে এই পৃথিবীর সব মানুষ তাঁকে ভয় করবে।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.