Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 53

সংগীত পরিচালকের জন্য। মহলৎ অনুসারে। দাউদের মস্কীল।

মূর্খ নিজের হৃদয়ে বলে,

“ঈশ্বর নেই।”

তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট;

সৎকর্ম করে এমন কেউই নেই।

ঈশ্বর স্বর্গ থেকে

মানবজাতির দিকে চেয়ে দেখেন,

তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,

ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!

প্রত্যেকে বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;

সৎকর্ম করে এমন কেউই নেই,

একজনও নেই।

এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই?

তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে;

ঈশ্বরের কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।

নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে,

এমন আতঙ্ক যা তারা আগে জানেনি।

ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন।

তুমি তাদের লজ্জিত করবে কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন।

আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে!

যখন ঈশ্বর তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন,

তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.