Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 4

দাউদের গীত। প্রধান পরিচালকের জন্য। তারের যন্ত্র।

হে আমার ধার্মিক ঈশ্বর,

আমি ডাকলে আমাকে উত্তর দিয়ো।

সংকটে আমায় অব্যাহতি দিয়ো;

আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।

হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে?

আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার1 সন্ধান করবে

জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন;

আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।

কম্পিত হও কিন্তু2 পাপ কোরো না;

যখন নিজের বিছানায় শুয়ে থাকো,

নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো।

ধার্মিকতার বলি উৎসর্গ করো

এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।

সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”

তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।

তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও

তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।

শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,

কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,

আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

Source notes (2)
  1. Footnote অথবা মিথ্যার সন্ধান করবে
  2. Footnote অথবা ক্রোধে

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.