Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 29
দাউদের গীত।
হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো,
তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।
তাঁর নামের মহিমার কীর্তন করো,
পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।
জলের উপর সদাপ্রভুর কণ্ঠস্বর শোনা যায়;
মহিমার ঈশ্বর বজ্রধ্বনি করেন,
মহাজলরাশির উপরে সদাপ্রভু বজ্রধ্বনি করেন।
সদাপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী;
সদাপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত।
সদাপ্রভুর কণ্ঠস্বর দেবদারু গাছ ভেঙে দেয়;
লেবাননের দেবদারুবন ছিন্নভিন্ন করেন।
তিনি লেবাননের পর্বতমালাকে বাছুরের মতো নাচিয়ে তোলেন,
বন্য ষাঁড়ের মতো সিরিয়োণকে1 করেন।
সদাপ্রভুর কণ্ঠস্বর
বজ্রবিদ্যুতের ঝলকের সাথে আঘাত করে।
সদাপ্রভুর কণ্ঠস্বর মরুভূমি কাঁপিয়ে দেয়;
সদাপ্রভু কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলে।
সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয়
এবং অরণ্য অনাবৃত করে।
এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!”
সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত;
সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।
সদাপ্রভু তাঁর লোকদের শক্তি দেন;
সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।
Source notes (1)
- Footnote অর্থাৎ, হর্মোণ পর্বত
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.