Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 131
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়,
আমার দৃষ্টি উদ্ধত নয়;
নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না
আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না।
কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি,
স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না,
স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত।
হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখো
এখন এবং চিরকালের জন্য রাখো।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.