Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 13
প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
আর কত কাল, হে সদাপ্রভু? তুমি কি চিরকাল আমাকে ভুলে থাকবে?
আর কত কাল তুমি তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রাখবে?
আর কত কাল আমি আমার ভাবনার সঙ্গে যুদ্ধ করব
এবং দিনের পর দিন আমার হৃদয়ে দুঃখ রইবে?
আর কত দিন আমার শত্রু আমার উপর বিজয়ী হবে?
আমার দিকে চেয়ে দেখো ও উত্তর দাও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর।
আমার চোখে আলো দাও, নয়তো আমি মৃত্যুতে ঘুমিয়ে পড়ব,
এবং আমার শত্রু বলবে, “আমি ওকে পরাজিত করেছি,”
এবং আমার বিপক্ষরা আমার পতনে উল্লাস করবে।
কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি,
আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।
আমি সদাপ্রভুর প্রশংসা করব,
কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.