Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 128
একটি আরোহণ সংগীত।
ধন্য তারা সবাই যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,
যারা তাঁর নির্দেশিত পথে চলে।
তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে;
আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।
তোমার স্ত্রী
তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে;
তোমার মেজের চারিদিকে
তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে।
হ্যাঁ, যে ব্যক্তি সদাপ্রভুকে সম্ভ্রম করে
সে এই আশীর্বাদ পাবে।
সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন;
তোমার জীবনের প্রতিটি দিন,
তুমি যেন জেরুশালেমের সমৃদ্ধি দেখতে পাও।
তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকো—
ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.