Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 124
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন—
সমগ্র ইস্রায়েল বলুক—
সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন,
যখন লোকেরা আমাদের আক্রমণ করেছিল,
যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল,
তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;
বন্যার জলরাশি হয়তো চারিদিক প্লাবিত করত,
জলস্রোত হয়তো আমাদের উপর দিয়ে বয়ে যেত,
উত্তাল জলরাশি
হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের।
সদাপ্রভুর ধন্যবাদ হোক,
তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের ছিন্নভিন্ন হতে দেননি।
আমরা পাখির মতো পালিয়েছি
শিকারির ফাঁদ থেকে;
ফাঁদ ছিন্ন করা হয়েছে,
এবং আমরা পালিয়েছি।
সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা
আমাদের সাহায্য তাঁর কাছ থেকে আসে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.