Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
গীত 121
একটি আরোহণ সংগীত।
আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—
কোথা থেকে আমার সাহায্য আসে?
স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,
সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না,
তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক,
তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
সদাপ্রভু তোমার রক্ষক,
সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,
এমনকি রাতে চাঁদও করবে না।
সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন
আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন
এখন থেকে চিরকাল পর্যন্ত।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.