Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

যিশাইয় 12

প্রশংসাগীতি

সেদিন তুমি বলবে:

“হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করব।

তুমি যদিও আমার উপরে ক্রুদ্ধ ছিলে,

তোমার ক্রোধ কিন্তু ফিরে গেছে,

আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ।

নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ;

আমি আস্থা রাখব ও ভয় পাব না।

সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;

তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”

তোমরা পরিত্রাণের কুয়োগুলি থেকে

আনন্দের সঙ্গে জল তুলে আনবে।

সেদিন তোমরা বলবে:

“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো;

তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও,

তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।

সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন;

সমস্ত জগৎকে একথা জানাও।

সিয়োনের লোকেরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও,

কারণ ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান।”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.