Skip to content
BibleKenya

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

1 বংশাবলি 25

গায়ক ও বাজনাদারেরা

সৈন্যদলের কয়েকজন সেনাপতিকে সাথে নিয়ে দাউদ আসফ, হেমন ও যিদূথূনের ছেলেদের মধ্যে কয়েকজনকে বীণা, খঞ্জনি ও সুরবাহার নিয়ে ভাববাণীর পরিচর্যা করার জন্য আলাদা করে চিহ্নিত করে দিলেন। এই হল সেইসব লোকের তালিকা, যারা এই পরিচর্যা সম্পন্ন করলেন:

আসফের ছেলেদের মধ্যে থেকে:

সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল। আসফের ছেলেরা সেই আসফের তত্ত্বাবধানের অধীনে ছিলেন, যিনি মহারাজের তত্ত্বাবধানের অধীনে থেকে ভাববাণী করতেন।

যিদূথূনের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে:

গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি,1 হশবিয় ও মত্তিথিয়, মোট এই ছ-জন, যারা তাদের বাবা সেই যিদূথূনের তত্ত্বাবধানের অধীনে ছিলেন, যিনি সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর ও তাঁর প্রশংসা করার জন্য বীণা বাজিয়ে ভাববাণী বলতেন।

হেমনের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে:

বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল, যিরীমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দলতি, রোমামতী-এষর, যশবকাশা, মল্লোথি, হোথীর ও মহসীয়োৎ। (এরা সবাই রাজার দর্শক হেমনের ছেলে ছিলেন। তাঁকে উন্নত করার জন্যই ঐশ্বরিক প্রতিজ্ঞার মাধ্যমে তারা তাঁকে দত্ত হল। ঈশ্বর হেমনকে চোদ্দোটি ছেলে ও তিনটি মেয়ে দিলেন।)

এইসব লোকজন ঈশ্বরের ভবনে পরিচর্যা করার জন্য তাদের বাবার তত্ত্বাবধানের অধীনে থেকে সুরবাহার, খঞ্জনি ও বীণা নিয়ে সদাপ্রভুর মন্দিরে গানবাজনা করতেন।

আসফ, যিদূথূন ও হেমন মহারাজের তত্ত্বাবধানের অধীনে ছিলেন। তাদের সব আত্মীয়স্বজন সমেত—যারা সবাই সদাপ্রভুর উদ্দেশে গানবাজনায় প্রশিক্ষিত ও দক্ষ ছিলেন—তাদের সংখ্যা হল 288 জন। ছোটো-বড়ো, শিক্ষক-ছাত্র নির্বিশেষে সবাই তাদের দায়িত্ব সুনিশ্চিত করার জন্য গুটিকাপাতের দান চাললেন।

আসফের জন্য গুটিকার প্রথম দানটি পড়েছিল যোষেফের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা2 12 জন।3

দ্বিতীয়টি পড়েছিল গদলিয়ের নামে, তাঁর এবং তাঁর আত্মীয় ও ছেলেদের সংখ্যা 12 জন;

তৃতীয়টি পড়েছিল সক্কুরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

চতুর্থটি পড়েছিল যিষ্রির4 নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

পঞ্চমটি পড়েছিল নথনিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

ষষ্ঠটি পড়েছিল বুক্কিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

সপ্তমটি পড়েছিল যিমারেলার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

অষ্টমটি পড়েছিল যিশয়াহের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

নবমটি পড়েছিল মত্তনিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

দশমটি পড়েছিল শিমিয়ির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

একাদশতমটি পড়েছিল অসারেলের5 নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

দ্বাদশতমটি পড়েছিল হশবিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

ত্রয়োদশতমটি পড়েছিল শবুয়েলের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

চতুর্দশতমটি পড়েছিল মত্তিথিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

পঞ্চদশতমটি পড়েছিল যিরেমোতের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

ষোড়শতমটি পড়েছিল হনানিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

সপ্তদশতমটি পড়েছিল যশবকাশার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

অষ্টাদশতমটি পড়েছিল হনানির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

উনবিংশতিতমটি পড়েছিল মল্লোথির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

বিংশতিতমটি পড়েছিল ইলীয়াথার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

একবিংশতিতমটি পড়েছিল হোথীরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

দ্বাবিংশতিতমটি পড়েছিল গিদ্দলতির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

ত্রয়োবিংশতিতমটি পড়েছিল মহসীয়োতের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

চর্তুবিংশতিতমটি পড়েছিল রোমামতী-এষরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন।

Source notes (5)
  1. Footnote অধিকাংশ পাণ্ডুলিপিতে “শিমিয়ি” অনুপস্থিত
  2. Footnote অধিকাংশ হিব্রু অনুলিপিতে “তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা” অংশটি অনুপস্থিত
  3. Footnote 7 পদে দেওয়া মোট সংখ্যাটি দেখুন। অধিকাংশ হিব্রু অনুলিপিতে “বারোজন” অংশটি অনুপস্থিত
  4. Footnote অথবা, “সেরীর”
  5. Footnote অথবা, “উশীয়েলের”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের. Copyright © 2022 Biblica, Inc. Licensed under CC BY-SA 4.0. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.