Skip to content
BibleKenya

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

গীতসংহিতা 98

একটি গীত।

ওহ, সদাপ্রভুুর জন্যে একটি নতুন গান গাও,

কারণ তিনি অদ্ভুত কাজ করেছেন;

তার ডান হাত ও তার পবিত্র বাহু,

আমাদেরকে বিজয় দিয়েছেন।

সদাপ্রভুু তাঁর পরিত্রান জানিয়েছেন,

তিনি খোলাখুলি ভাবে সমস্ত জাতির কাছে

তাঁর ন্যায়বিচার দেখিয়েছেন।

তিনি ইস্রায়েল কুলের জন্যে তাঁর চুক্তির আনুগত্য

ও বিশ্বস্ততা মনে করিয়েছেন;

পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের বিজয় দেখবে।

সমস্ত পৃথিবী; সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দের জন্য চিত্কার কর।

জয়গান কর, আনন্দগান কর। প্রশংসা গাও।

বীণার সঙ্গে সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান কর,

বীণা ও সুমধুর গানের সঙ্গে।

তূরী ও শিঙার আওয়াজের সঙ্গে

রাজা সদাপ্রভুুর সামনে আনন্দময় শব্দ কর।

সমুদ্র ও তার মধ্যেকার সবই গর্জন করুক,

পৃথিবী ও যারা তার মধ্যে বাস করে তারাও করুক;

নদীরা তাদের হাতে হাততালি দিক

এবং পর্বতরা আনন্দের জন্য চিত্কার করুক;

সদাপ্রভুু পৃথিবীর বিচার করতে আসছেন;

তিনি ধার্ম্মিকতায় পৃথিবীকে ও জাতিদের সুবিচারে বিচার করবেন।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.