ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
গীতসংহিতা 82
আসফের গান।
তথাকথিত ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দাঁড়ান,
তিনি ঈশ্বরের মধ্যে বিচার করেন।
তোমরা আর কতদিন অন্যায় বিচার করবে
ও দুষ্টদের মুখাপেক্ষা করবে?
দরিদ্র ও পিতৃহীনদের বিচার কর;
দুঃখী ও নিঃস্ব লোকদের প্রতি ন্যায় ব্যবহার কর।
দরিদ্র ও অভাবগ্রস্তদের রক্ষা কর;
দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার কর।
ওরা জানে না, বোঝে না ওরা অন্ধকারে যাতায়াত করে;
পৃথিবীর সমস্ত ভিত্তিমূল কম্পিত হচ্ছে;
আমি বলেছি, তোমরা সর্বশক্তিমান ঈশ্বর,
তোমরা সকলে মহান ঈশ্বরের সন্তান;
কিন্তু তোমরা মানুষের মত মরবে,
একজন শাসনকর্ত্তার মতই মারা যাবে।
হে ঈশ্বর, ওঠ, পৃথিবীর বিচার কর;
কারণ তুমিই সমস্ত জাতিকে অধিকার করবে।
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.