Skip to content
BibleKenya

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

গীতসংহিতা 53

প্রধান বাদ্যকরের জন্য। স্বর মহলৎ। দায়ূদের একটি মস্কীল।

বোকা তার মনে মনে বলে,

“কোন ঈশ্বর নেই।” তারা অসৎ

এবং তারা ঘৃণ্য পাপ করেছে;

এমন কেউ নেই যে ভাল কাজ করে।

ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির সন্তানদের প্রতি

দেখলেন কেউ আছে কি না

যে বুঝতে পারে ও যারা তাঁর খোঁজ করে।

সবাই বিপথে গেছে, সবাই নিষ্ঠুর হয়ে উঠেছে;

ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।

যারা পাপ করে, তারা কি কিছুই জানে না?

তারা আমার লোকেদেরকে গ্রাস করে

এবং বাস করে, কিন্তু তারা ঈশ্বরের প্রার্থনা করে না।

তারা ভীষণ ভয় পেয়েছিল,

যদিও ভয় করার কোন কারণ ছিল;

কারণ তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে

সেই অধার্মিকদের হাড়গুলো ঈশ্বর ছড়িয়ে দেবেন;

সেই লোকদেরকে লজ্জিত করা হবে কারণ

তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন।

আহা! ইস্রায়েলের পরিত্রান সিয়োন থেকে আসবে;

ঈশ্বর যখন তাঁর লোকেদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনবেন,

তখন যাকোব উল্লাসিত হবে,

ইস্রায়েল আনন্দ করবে।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.