ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
গীতসংহিতা 47
প্রধান বাদ্যকরের জন্য। করোহ-সন্তানদের একটি গীত।
তালি দাও তোমরা হাতে, তোমার সব লোকেরা;
আনন্দস্বরে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।
কারণ সর্বশক্তিমান সদাপ্রভুু ভয়ঙ্কর;
তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা।
তিনি লোকেদেরকে আমাদের অধীনে করেন
এবং জাতিদেরকে আমাদের পায়ের অধীনে করেন।
তিনি আমাদের জন্য আমাদের উত্তরাধিকার মনোনীত করেন;
তা যাকোবের মহিমা যাকে তিনি ভালবাসতেন। সেলা
ঈশ্বরের আনন্দে জয়ধ্বনি কর,
সদাপ্রভুুর তূরীর শব্দের সঙ্গে।
ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান গাও, স্তব কর;
আমাদের রাজার উদ্দেশ্যে প্রশংসা গান কর, স্তব কর।
কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর উপরের রাজা;
বুদ্ধির সাথে স্তব কর।
ঈশ্বর জাতিদের উপরে রাজত্ব করেন;
ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন।
জাতিদের নেতারা একত্রিত হল,
আব্রাহামের ঈশ্বরের জাতির উদ্দেশ্যে;
কারণ পৃথিবীর ঢালগুলো ঈশ্বরের;
তিনি অতিশয় উন্নত হয়।
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.