Skip to content
BibleKenya

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

গীতসংহিতা 45

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। করোহ-সন্তানদের মস্কীল। একটি প্রেমের গীত।

আমার হৃদয় একটি ভালো বিষয়ের উপর উপচে পড়ছে;

আমি রাজার বিষয়ে আমার রচনার শব্দগুলো জোরে জোরে পড়ব;

আমার জিভ প্রস্তুত একটি লেখকের কলমের মত।

তুমি মানুষের সন্তানদের মধ্যে উত্তম;

তোমার ঠোঁটের অনুগ্রহ; তাই আমরা জানি

যে ঈশ্বর তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।

বীর, তোমার তরোয়াল তোমার ঊরুর উপর রাখ,

তোমার সাথে তোমার গৌরব ও মহিমা।

তোমার মহিমার সাফল্যের কারণের নম্রতা

এবং ন্যায়পরায়ণতার উপর জয়লাভ কর;

তোমার ডান হাত তোমাকে ভয়ঙ্কর জিনিস শিখাবে।

তোমার তীর ধারালো, লোকেরা তোমার অধীন হয়,

তোমার লোকেরা তোমার নীচে পড়ে আছে;

তোমার তীর রাজার শত্রুদের হৃদয়ে বিদ্ধ হয়।

ঈশ্বর, তোমাকে যে সিংহা1সন দিয়েছেন তা চিরদিনের জন্য হচ্ছে;

তোমার রাজদন্ড ন্যায়বিচারের রাজদন্ড।

তুমি ধার্মিকতাকে ভালবাসো এবং দুষ্টতাকে ঘৃণা কর;

অতএব ঈশ্বর, তোমার ঈশ্বর,

তোমাকে অভিষিক্ত করেছেন,

তোমার সঙ্গীদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেল দিয়ে।

গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সব পোশাক সুবাসিত হয়;

হাতির দাঁতের প্রাসাদ থেকে তারযুক্ত যন্ত্রগুলো তোমাকে আনন্দিত করেছে।

তোমাদের সম্মানিত নারীদের মধ্যে রাজকন্যারা রয়েছেন;

তোমার ডান হাতে দিকে ওফীরের

সোনার মধ্যে পরিহিত রানী দাঁড়িয়ে আছেন।

শোন মেয়ে, ভেবে দেখ এবং কান দাও;

তোমার নিজের লোকেদের ও তোমার বাবার বাড়ি ভুলে যাও।

এই ভাবে রাজা তোমার সৌন্দর্য বাসনা করবেন;

তিনিই তোমার প্রভু; তাঁকে সম্মান কর।

সোরের-মেয়ে সেখান থেকে উপহারের সাথে আসবেন,

ধনী মানুষেরা তোমার কাছে অনুগ্রহের জন্য প্রার্থনা করবে।

রাজপ্রাসাদের রাজকীয় মেয়েরা সব মহিমান্বিত হয়;

তাঁর পোশাক স্বর্ণের সঙ্গে কাজ করা।

তিনি সূচী শিল্পিত পোশাক পড়ে রাজার কাছে আসবে,

যে সঙ্গীরা তাকে অনুসরণ করবে

তারা কুমারীদের তোমাদের কাছে নিয়ে আসবে।

তারা আনন্দ ও উল্লাসে আসবে,

তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।

তোমার বাবার জায়গায় তোমার সন্তান থাকবে;

তুমি সমস্ত পৃথিবীতে রাজত্ব করবে।

আমি তোমার নাম সমস্ত প্রজন্মকে স্মরণ করাব,

এই জন্য লোকেরা চিরকাল জন্য তোমাকে ধন্যবাদ দেবে।

Source notes (1)
  1. Footnote হে ঈশ্বর তোমার সিংহাসন চিরদিনের র জন্য হচ্ছে

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.