Skip to content
BibleKenya

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

গীতসংহিতা 43

ঈশ্বর, আমার বিচার কর

এবং একটি অসাধু জাতির বিরুদ্ধে আমার উদ্দেশ্যে আত্মসমর্পণ কর;

আমাকে মিথ্যাবাদী ও অন্যায়কারীদের থেকে উদ্ধার কর।

কারণ তুমিই আমার শক্তির ঈশ্বর;

কেন আমাকে ত্যাগ করেছ?

কেন শত্রুদের অত্যাচারের কারণে আমি শোক করি?

ওহো, তোমার আলো

এবং সত্যকে প্রেরণ কর; তারাই আমার নেতৃত্ব দিক,

আমাকে তোমার পবিত্র পাহাড়ে ও তোমার তাঁবুতে নিয়ে আসুক।

তখন আমি ঈশ্বরের বেদিতে যাবো

এবং আমার ঈশ্বরে অত্যধিক আনন্দিত হবো

ও আমার বীণাতে তোমার প্রশংসা করবো,

হে ঈশ্বর আমার ঈশ্বর।

কেন তুমি আমার প্রাণকে নিরুৎসাহিত করছ?

তুমি ঈশ্বরের আশা কর;

কারণ আমি এখনও তাঁর প্রশংসা করবো,

তিনি আমার পরিত্রান এবং আমার ঈশ্বর।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.