Skip to content
BibleKenya

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

হিতোপদেশ 12

যে শাসন ভালবাসে, সে জ্ঞান ভালবাসে;

কিন্তু যে সংশোধন ঘৃণা করে, সে নির্বোধ;

সৎ লোক সদাপ্রভুর কাছে অনুগ্রহ পাবে;

কিন্তু তিনি খারাপ পরিকল্পনাকারীকে দোষী করবেন।

মানুষ দুষ্টতার মাধ্যমে সুস্থির হবে না,

কিন্তু ধার্ম্মিকদের মূল বিচলিত হবে না।

গুণবতী স্ত্রী স্বামীর মুকুট,

কিন্তু লজ্জাদায়িনী তার সব হাড়ের পচন।

ধার্ম্মিকদের পরিকল্পনা সব ন্যায্য,

কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলমাত্র।

দুষ্টদের কথাবার্তা রক্তপাত জন্য লুকিয়ে থাকামাত্র;

কিন্তু সরলদের মুখ তাদেরকে রক্ষা করে।

দুষ্টরা নিপাতিত হয়, তারা আর নেই;

কিন্তু ধার্ম্মিকদের বাড়ি ঠিক থাকে।

মানুষ নিজের বিজ্ঞতার প্রশংসা পায়;

কিন্তু যে বিপথগামী, সে তুচ্ছীকৃত হয়।

যে তুচ্ছীকৃত, তথাপি দাস রাখে,

সে খাদ্যহীন অহঙ্কারীর থেকে ভালো।

ধার্মিক নিজের পশুর প্রাণের বিষয় চিন্তা করে;

কিন্তু দুষ্টদের দয়া নিষ্ঠুর।

যে নিজের জমি চাষ করে, সে যথেষ্ট খাবার পায়;

কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ায়, সে বুদ্ধি-বিহীন।

দুষ্ট লোক খারাপ লোকদের লুট করা পেতে চায়;

কিন্তু ধার্ম্মিকদের মূল ফলদায়ক।

বাজে কথায় খারাপ লোকের ফাঁদ থাকে,

কিন্তু ধার্মিক বিপদ থেকে উদ্ধার হয়।

মানুষ নিজের মুখের ফলের মাধ্যমে ভালো জিনিসে তৃপ্ত হয়,

মানুষের হাতের কাজের ফল তারই প্রতি বর্ত্তে।

অজ্ঞানের পথ তার নিজের চোখে ঠিক;

কিন্তু যে জ্ঞানবান, সে পরামর্শ শোনে।

এক নির্বোধ তার রাগ একেবারে প্রকাশ করে,

কিন্তু বিচক্ষণ লোক অপমান অবজ্ঞা করে।

যে সত্যবাদী, সে কোনটা ঠিক তার কথা বলে;

কিন্তু মিথ্যাসাক্ষী মিথ্যা কথা বলে।

কেউ কেউ অবিবেচনার কথা বলে,

তরোয়ালের আঘাতের মত,

কিন্তু জ্ঞানবানদের জিহ্বা আরোগ্যতা আনে।

সত্যের ঠোঁট চিরকাল স্থায়ী;

কিন্তু মিথ্যাবাদী জিহ্বা এক মুহূর্তের জন্য স্থায়ী।

প্রতারণাকারীদের হৃদয়ে খারাপ পরিকল্পনা থাকে;

কিন্তু যারা শান্তির উপদেশ দেয়, তাদের আনন্দ হয়।

ধার্ম্মিকের কোনো অমঙ্গল ঘটে না;

কিন্তু দুষ্টেরা সমস্যায় পূর্ণ হয়।

মিথ্যাবাদী ঠোঁট সদাপ্রভু ঘৃণা করেন;

কিন্তু যারা বিশ্বস্ততায় চলে,

তারা তাঁর আনন্দের পাত্র।

বুদ্ধিমান লোক জ্ঞান গোপন রাখে;

কিন্তু নির্বোধদের হৃদয় নির্বোধের মত চিত্কার করে।

পরিশ্রমীদের হাত কর্তৃত্ব পায়;

কিন্তু অলস পরাধীন দাস হয়।

মানুষের মনের কষ্ট মনকে নীচু করে;

কিন্তু ভালো কথা তা আনন্দিত করে।

ধার্মিক নিজের বন্ধুর পথ-প্রদর্শক হয়;

কিন্তু দুষ্টদের পথ তাদেরকে ভ্রান্ত করে।

অলস শিকারে ধৃত পশু রান্না করে না;

কিন্তু মানুষের মূল্যবান রত্ন পরিশ্রমীর পক্ষে।

ধার্মিকতার পথে জীবন থাকে;

তার পথে মৃত্যু নেই।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.