ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
1 বংশাবলি 8
বিন্যামীন গোষ্ঠীর অন্তর্ভুক্ত শৌলের বংশাবলি।
বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ, চতুর্থ নোহা ও পঞ্চম রাফা। বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ, অবীশূয়, নামান, আহোহ, গেরা, শফূফন ও হূরম।
এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল: নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা। মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম, যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান। হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা। বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ, সবদিয়, অরাদ, এদর, মীখায়েল, যিশ্পা ও যোহ। ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব। শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি, সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ। শাশকের ছেলেরা হল যিশ্পন, এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি, হানন, হনানিয়, এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল। যিরোহমের ছেলেরা হল শিম্শরয়, শহরিয়, অথলিয়া, যারিশিয়, এলিয় ও সিখ্রি। এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা; তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব, গদোর, অহিয়ো ও সখর। মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল। যোনাথনের ছেলে মরীব্বাল ও মরীব্বালের ছেলে মীখা। মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস। আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা, মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল। আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান। আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট। ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.