যিহূদা
Jude
Introduction from this edition
যিহূদা
গ্রন্থস্বত্ব
লেখক নিজেকে যিহূদা বলে পরিচিত করেন, “যিনি যীশু খ্রীষ্টের দাস এবং যাকোবের ভ্রাতা হচ্ছেন” (1:1)। যিহূদা সম্ভবত “যুদাস” ছিলেন যার নাম যোহন 14:22 পদে করা হয়েছে তার অন্যতম একজন প্রেরিত রূপে। তাকে সাধারনভাবে যীশুর ভ্রাতা রূপেও চিন্তা করা হয়ে থাকে। তিনি পূর্বে একজন অবিশ্বাসী ছিলেন (যোহন 7:5), তথাপি পরবর্তীকালে যীশুর আরোহণের পরে তিনি তার মাতা এবং অন্য শিষ্যগণের সাথে উপরের কুঠরীতে আবির্ভূত হলেন (প্রেরিত 1:14)
রচনার সময় এবং তারিখ
আনুমাণিক খ্রীষ্টাব্দ 60 থেকে 80 এর মধ্যবর্তী দিন। স্থানের অনুমান, যেখানে যিহূদা লেখা গিয়েছিল তা আলেক্সান্দ্রিয়া থেক রোমের দূরত্বের মধ্যে হবে।
গ্রাহক
সাধারণ বাগধারা, “তাদেরকে যারা ঈশ্বর পিতার দ্বারা শুচিকৃত হয় এবং যীশু খ্রীষ্টতে সংরক্ষিত হয়, এবং আহ্বান করা হয়,” হতে পারে সমস্ত খ্রীষ্টানদের প্রতি উল্লেখ করা হতো; তথাপি, মিথ্যা শিক্ষকদের প্রতি তার বার্তাকে পরীক্ষা করে তিনি কোনো একটি নিশ্চিত গোষ্ঠীর পরিবর্তে সমস্ত মিথ্যা শিক্ষকদেরকে সম্বোধিত করে থাকতে পারেন।
উদ্দেশ্য
যিহূদা একটি প্রচেষ্টার মধ্যে মণ্ডলীকে বিশ্বাসের মধ্যে প্রবল থাকতে এবং বিধর্মের বিরোধিতা করতে নিরন্তর সতর্ক প্রহরা রাখার প্রয়োজনের কথা স্মরণ করিয়ে দিতে এই পত্রটি লিখেছিলেন। তিনি খ্রীষ্টানদের সর্বত্র কার্য করার জন্য অনুপ্রাণিত করতে লিখেছিলেন। তিনি তাদের চেয়েছিলেন মিথ্যা শিক্ষার বিপদকে চিনতে, নিজেদেরকে এবং অন্য বিশ্বাসীদের সুরক্ষিত করতে, এবং তাদের ফিরে পেতে যারা আগেই প্রবঞ্চিত হয়েছে। যিহূদা ঈশ্বরহীন শিক্ষকদের বিরুদ্ধে লিখছিলেন যারা বলছিল যে ঈশ্বরের দন্ডের ভয় ছাড়া খ্রীষ্টানরা নিজের খুশিমতন কাজ করতে পারে।
বিষয়
বিশ্বাসের জন্য লড়াই করা
রূপরেখা
1. ভূমিকা — 1:1, 2
2. মিথ্যা শিক্ষা দানকারীদের বর্ণনা এবং অদৃষ্ট — 1:3-16
3. খ্রীষ্টের মধ্যে বিশ্বাসীদের উত্সাহপ্রদান — 1:17-25
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.
Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.