Skip to content
BibleKenya

আদিপুস্তক

Genesis

Introduction from this edition

আদিপুস্তক

গ্রন্থস্বত্ব

যিহুদী পরম্পরা এবং অন্যান্য বাইবেলীয় গ্রন্থকারের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো মোশির, যিনি ছিলেন ভাববাদী এবং ইস্রায়েলের উদ্ধারক, সমগ্র পেন্টাটিউকের লেখক; পুরাতন নিয়মের প্রথম পাঁচ পুস্তকের লেখক। মিশরের রাজকীয় প্রাঙ্গনে তার শিক্ষা (প্রেরিত 7:22) এবং সদাপ্রভুর (ঈশ্বরের পক্ষে হিব্রু নাম) সঙ্গে তার অন্তরঙ্গ সহভাগীতা এই মুখবন্ধ স্বরূপ লেখাকে সমর্থন করে। যীশু স্বয়ং মোশির গ্রন্থস্বত্ব কে সমর্থন করেছেন (যোহন 5:45-47), যেমন অধ্যাপকেরা এবং ফারিসীরা তার দিনের করেছিলেন (মথি 19:7; 22:24)।

রচনার সময় এবং স্থান

আনুমাণিক 1446 থেকে 1405 খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়।

একটি সম্ভাবনা, এই যে, মোশি সেই বত্সর সম্ভবত এই পুস্তকটি লিখেছিলেন যখন ইস্রায়েলিযরা সীনয় প্রান্তরের মধ্যে শিবির লাগিয়েছিল।

গ্রাহক

মনে হয় আদি ইসরায়েলীরা শোতৃবৃন্দ হয়ে থাকবে যারা মিশরের দাসত্ব থেকে উদ্ধার পাওয়ার পর তাদের যাত্রা শুরু করেছিল এবং প্রতিশ্রুত দেশ, কনানে প্রবেশের পূর্বে শেষ করেছিল।

উদ্দেশ্য

মোশি তাদের জাতির পারিবারিক ইতিহাস ব্যাখ্যা করতে পুস্তকটি লিখেছিলেন। আদিপুস্তক রচনার মোশির উদ্দেশ্য ছিল এটা ব্যাখ্যা করতে যে কিভাবে জাতিটি এটাকে মিশরের দাসত্বের মধ্যে দেখতে পেয়েছিল (1:8), ব্যাখ্যা করতে কেন সেই দেশ “প্রতিশ্রুত দেশ” ছিল যেখানে তাদের প্রবেশ করার কথা ছিল (17:8), সমস্ত যা কিছু ঘটেছিল তার ওপরে ঈশ্বরের সার্বভৌমত্ব দেখাতে এবং আরও দেখাতে যে মিশরে তাদের দাসত্ব কোনো দুর্ঘটনা ছিল না বরং ঈশ্বরের বৃহৎ পরিকল্পনার অঙ্গ ছিল (15:13-16, 50:20), দেখাতে যে আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং যাকোবের ঈশ্বর কেবলমাত্র অনেক ঈশ্বরদের মধ্যে অন্যতম একজন ঈশ্বর ছিলেন না বরং তিনি সেই একই ঈশ্বর ছিলেন যিনি পৃথিবীকে সৃষ্টি করেছিলেন (3:15-16)। ইসরায়েলের ঈশ্বর কেবলমাত্র অনেক ঈশ্বরদের মধ্যে অন্যতম একজন ঈশ্বর ছিলেন না বরং তিনি সেই ঈশ্বর ছিলেন যিনি স্বর্গ এবং পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টিকর্ত্তা ছিলেন।

বিষয়

প্রারম্ভ

রূপরেখা

1. সৃষ্টি — 1:1-2:25

2. মানুষের পাপ — 3:1-24

3. আদমের বংশাবলী — 4:1-6:8

4. নোহের বংশাবলী — 6:9-11:32

5. আব্রাহামের ইতিহাস — 12:1-25:18

6. ইসহাকের ইতিহাস এবং তার পুত্রগণ — 25:19-36:43

7. যোষেফের বংশ — 37:1-50:26

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী. Copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Licensed under CC BY-SA 4.0. Source: eBible.org. Typeset from the source files; no intended changes to scripture wording. BibleKenya is not endorsed by the rights holder.

Full source notice & licence · CC BY-SA 4.0 · SourceEdition imported 2026-10-25.

BibleKenya

Reader settings

Theme
Font
Alignment
Reading width

Saved in this browser and used offline too. Press ? for keyboard shortcuts.